হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরের পর মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ …

কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরের পর মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া ও তাঁর টিমকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পিপিএম।

রোববার (২৫ অক্টোবর) পুলিশ সুপার সশরীরে উখিয়া থানায় উপস্থিত হয়ে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদকবিরোধী অভিযানে অবদানের স্বীকৃতিস্বরূপ উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার, এসআই গোলাম কিবরিয়া ও তাঁর টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন এবং ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন পুলিশ সুপার।

উল্লেখ্য, ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে উখিয়া থানার পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যদের উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, ওসি আতিকুর রহমান মজুমদার উখিয়া থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন। তবে পুলিশের এসব অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে মাদক কারবারি ও তাঁদের সহযোগীরা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও ওসি আতিকুর রহমান মজুমদার দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা, নাগরিক সেবা নিশ্চিত করা, মাদক পাচার রোধ এবং সব ধরনের অপরাধ নির্মূলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারবিরোধী একটি চক্র সংঘবদ্ধভাবে থানা প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁর মতে, পুলিশ প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হলে কিংবা অপপ্রচারের শিকার হলে সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরের পর মাদকবিরোধী অভিয। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরের পর মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া ও তাঁর টিমকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পিপিএম। রোববার (২৫ অক্টোবর) পুলিশ সুপার সশরীরে উখিয়া থানায় উপস্থিত হয়ে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদকবিরোধী অভিযানে অবদানের স্বীকৃতিস্বরূপ উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার, এসআই গোলাম কিবরিয়া ও তাঁর টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন এবং ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন পুলিশ সুপার। উল্লেখ্য, ৫০ হাজার পিস ইয়াবাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে উখিয়া থানার পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যদের উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, ওসি আতিকুর রহমান মজুমদার উখিয়া থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন। তবে পুলিশের এসব অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে মাদক কারবারি ও তাঁদের সহযোগীরা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও ওসি আতিকুর রহমান মজুমদার দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা, নাগরিক সেবা নিশ্চিত করা, মাদক পাচার রোধ এবং সব ধরনের অপরাধ নির্মূলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারবিরোধী একটি চক্র সংঘবদ্ধভাবে থানা প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁর মতে, পুলিশ প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হলে কিংবা অপপ্রচারের শিকার হলে সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×