হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


গাজীপুর, ০২ মার্চ – টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১ মার্চ) র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেন। এরে আগে, শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দীর্ঘ সাত মাস পর র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ মার্চ ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ০২ মার্চ – টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শনিবার (১ মার্চ) র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেন। এরে আগে, শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।দীর্ঘ সাত মাস পর র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০২ মার্চ ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×