হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন স্বাস্থ্যের ডিজি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ আগস্ট – কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি আরও বলেন, ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন।

এদিকে, সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান।

তিনি জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন স্বাস্থ্যের ডিজি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন স্বাস্থ্যের ডিজি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ আগস্ট – কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।তিনি আরও বলেন, ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন।এদিকে, সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান।তিনি জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×