কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন কুতুবদিয়া উপজেলার প্রবেশ মুখে নির্মিত ‘স্বাগতম কুতুবদিয়া উপজেলায়’ গেইটের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্যথোইপ্রু মারমা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে জেলা প্রশাসক উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিয়াম স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকার বেড়িবাঁধ ঘুরে দেখেন। তিনি বেড়িবাঁধের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
এতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন