কক্সবাজারের কুতুবদিয়ায় থানার সামনে থেকে ইয়াবাসহ কাইছার নামের এক টমটম চালককে আটক করেছে পুলিশ।
টমটম চালানোর আড়ালে সে ইয়াবা বিক্রি করে আসছিল বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে থানার সামনে সিটিজেন পার্ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আটক যুবক আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি সিকদার পাড়া গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিটিজেন পার্কের সামনে থেকে ওই যুবককে আটক করে।
তার কাছে ৭৬ পিস ইয়াবা পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।




মন্তব্য করুন