হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোয়ানসাহর নিষেধাজ্ঞা বৃদ্ধি নিয়ে ফিফার ওপর চটেছেন টুখেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


লন্ডন, ১১ জুলাই – মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রক্ষণভাগের খেলোয়াড় জ্যারেল কোয়ানসাহর নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে দুই ম্যাচ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল। তার অভিযোগ, শাস্তির মেয়াদ বাড়ানোর পেছনে ফিফা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেনি। এমন এক বিতর্কিত পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।

টুখেল জানান, বিশ্বকাপের শেষ ১৬-র লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর কোয়ানসাহর শাস্তি কেন বৃদ্ধি করা হলো, সে বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয় ভাগে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর কোয়ানসাহকে মাঠ ছাড়তে হয়েছিল। মেক্সিকোর হেসুস গালিয়ার্দোর গোড়ালিতে ট্যাকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

কোচ চাইলে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত হামজা চৌধুরী

সাধারণত সরাসরি লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও ফিফা এই ঘটনাকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে শাস্তির মেয়াদ দ্বিগুণ করেছে।

ম্যাচ পরবর্তী সময়ে রেফারিং নিয়ে টুখেলের কঠোর সমালোচনা এই শাস্তি বৃদ্ধির পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না এমন প্রশ্নে কোচ জানান, ফিফা তাদের কিছুই জানায়নি।

টুখেল এর আগে রেফারিংয়ের মান এবং ধারাবাহিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে মাঠের রেফারি ও চতুর্থ কর্মকর্তাদের মান মোটেও সন্তোষজনক নয়। পেনাল্টির মতো বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির অকারণে হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনএন/ ১১ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

কোয়ানসাহর নিষেধাজ্ঞা বৃদ্ধি নিয়ে ফিফার ওপর চটেছেন টুখেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোয়ানসাহর নিষেধাজ্ঞা বৃদ্ধি নিয়ে ফিফার ওপর চটেছেন টুখেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১১ জুলাই – মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রক্ষণভাগের খেলোয়াড় জ্যারেল কোয়ানসাহর নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে দুই ম্যাচ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল। তার অভিযোগ, শাস্তির মেয়াদ বাড়ানোর পেছনে ফিফা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেনি। এমন এক বিতর্কিত পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।টুখেল জানান, বিশ্বকাপের শেষ ১৬-র লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর কোয়ানসাহর শাস্তি কেন বৃদ্ধি করা হলো, সে বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয় ভাগে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর কোয়ানসাহকে মাঠ ছাড়তে হয়েছিল। মেক্সিকোর হেসুস গালিয়ার্দোর গোড়ালিতে ট্যাকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।সাধারণত সরাসরি লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও ফিফা এই ঘটনাকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে শাস্তির মেয়াদ দ্বিগুণ করেছে।ম্যাচ পরবর্তী সময়ে রেফারিং নিয়ে টুখেলের কঠোর সমালোচনা এই শাস্তি বৃদ্ধির পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না এমন প্রশ্নে কোচ জানান, ফিফা তাদের কিছুই জানায়নি।টুখেল এর আগে রেফারিংয়ের মান এবং ধারাবাহিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে মাঠের রেফারি ও চতুর্থ কর্মকর্তাদের মান মোটেও সন্তোষজনক নয়। পেনাল্টির মতো বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির অকারণে হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।এনএন/ ১১ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×