হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুটাখালীতে এবার দিনদুপুরে গরু ও ছাগল চুরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৭:৫৪ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও::

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এবার দিনদুপুরে ২ টি গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা গ্রামে এ ঘটনাটি ঘটে। চুরি যাওয়া গরু ও ছাগলের মূল্য প্রায় লাখ টাকা বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

অভিযোগে জানা গেছে, প্রতিদিনের মতো দিনের বেলায় গরুগুলোকে গোয়াল ঘর থেকে পাশ্ববর্তী গহীন বনে চড়ানোর জন্য বের করে দেন ঐ এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র ড্রাইভার আবু তাহের।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

একইদিন বিকেলে গরুগুলোকে ঘরে ফেরাতে গিয়ে দেখেন গরু নেই। আশপাশে ও বনে বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরু না পেয়ে ঘটনাটি সে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়।

ভুক্তভোগী ড্রাইভার আবু তাহের জানান, গাভী ও ছাগল পালন করে তাঁর সংসার চলতো। ঐদিন বিকেলে চোরেরা বনে চড়ানো অবস্থায় তাঁর গরু ২টি চুরি করে নিয়ে গেছে। এর আগেরদিন চড়ানো অবস্থায় তার ২ টি সাদা রঙের ছাগলও চুরি করা হয়েছে। এঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গরু চুরির কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তিনি চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্তের জন্য চেষ্টা চালানো হবে বলে জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

খুটাখালীতে এবার দিনদুপুরে গরু ও ছাগল চুরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুটাখালীতে এবার দিনদুপুরে গরু ও ছাগল চুরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২, ০৭:৫৪ অপরাহ্ন
Print Image
সেলিম উদ্দীন, ঈদগাঁও:: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এবার দিনদুপুরে ২ টি গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা গ্রামে এ ঘটনাটি ঘটে। চুরি যাওয়া গরু ও ছাগলের মূল্য প্রায় লাখ টাকা বলে জানায় ভুক্তভোগীর পরিবার। অভিযোগে জানা গেছে, প্রতিদিনের মতো দিনের বেলায় গরুগুলোকে গোয়াল ঘর থেকে পাশ্ববর্তী গহীন বনে চড়ানোর জন্য বের করে দেন ঐ এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র ড্রাইভার আবু তাহের। একইদিন বিকেলে গরুগুলোকে ঘরে ফেরাতে গিয়ে দেখেন গরু নেই। আশপাশে ও বনে বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরু না পেয়ে ঘটনাটি সে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়। ভুক্তভোগী ড্রাইভার আবু তাহের জানান, গাভী ও ছাগল পালন করে তাঁর সংসার চলতো। ঐদিন বিকেলে চোরেরা বনে চড়ানো অবস্থায় তাঁর গরু ২টি চুরি করে নিয়ে গেছে। এর আগেরদিন চড়ানো অবস্থায় তার ২ টি সাদা রঙের ছাগলও চুরি করা হয়েছে। এঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গরু চুরির কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তিনি চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্তের জন্য চেষ্টা চালানো হবে বলে জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×