হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেয়ার আগ্রহকে বিপজ্জনক বললেন ফরহাদ মজহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি – ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ফরহাদ মজহার ওই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশনায় গাজা ব্যবস্থাপনার জন্য একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব এসেছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ফরহাদ মজহার বলেন, এই বিষয়টি বিপজ্জনক।

তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ আগস্টের পর যে পরিবর্তন ঘটেছে, তা মূলত সাম্রাজ্যবাদের স্বার্থে হয়েছে এবং এই পরিবর্তন পুরো উপমহাদেশের জন্য ইতিবাচক নয়—এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেয়ার আগ্রহকে বিপজ্জনক বললেন ফরহাদ মজহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেয়ার আগ্রহকে বিপজ্জনক বললেন ফরহাদ মজহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি – ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ফরহাদ মজহার ওই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশনায় গাজা ব্যবস্থাপনার জন্য একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব এসেছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ফরহাদ মজহার বলেন, এই বিষয়টি বিপজ্জনক।তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ আগস্টের পর যে পরিবর্তন ঘটেছে, তা মূলত সাম্রাজ্যবাদের স্বার্থে হয়েছে এবং এই পরিবর্তন পুরো উপমহাদেশের জন্য ইতিবাচক নয়—এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×