হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি আগ্রাসন: টানা তিন বছর হজ পালন থেকে বঞ্চিত হাজারো মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৪ মে – মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর টানা তিন বছরের আগ্রাসনের কারণে পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজার হাজার মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলতি বছর গাজা থেকে নিবন্ধিত ২ হাজার ৪০২ জন হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলা ও স্বাভাবিক কারণে ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার মধ্যে বিশ্ববাজারে কমল তেলের দাম

প্যালেস্টাইন ক্রনিকলস ও আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা যখন সৌদি আরবে জড়ো হচ্ছেন, তখন গাজাবাসীরা অবরোধ ও যুদ্ধের কারণে কার্যত এক উন্মুক্ত কারাগারে বন্দি জীবন যাপন করছেন।

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ বিভাগের মহাপরিচালক রামি আবু জানান, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে ফিলিস্তিনের জন্য নির্ধারিত ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্যে প্রায় ৩৮ শতাংশ বরাদ্দ থাকত গাজার জন্য। তবে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে বিগত তিন বছর ধরে গাজার বাসিন্দারা এই পবিত্র দায়িত্ব পালন করতে পারছেন না।

প্রতিবেদনে সৌদ হাজ্জাজ নামে গাজার এক নারীর হৃদয়বিদারক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যুদ্ধের আগে পরিবারের সদস্যদের নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি থাকলেও ইসরায়েলি হামলায় তার স্বামী নিহত হন এবং বাড়িটিও ধ্বংস হয়ে যায়। বর্তমানে ইয়ারমৌক স্টেডিয়ামে আশ্রয় নেওয়া এই নারী জানান, তার হজের জন্য জমানো সব অর্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজায় ইসরায়েলি আগ্রাসন: টানা তিন বছর হজ পালন থেকে বঞ্চিত হাজারো মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি আগ্রাসন: টানা তিন বছর হজ পালন থেকে বঞ্চিত হাজারো মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৪ মে – মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর টানা তিন বছরের আগ্রাসনের কারণে পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজার হাজার মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চলতি বছর গাজা থেকে নিবন্ধিত ২ হাজার ৪০২ জন হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলা ও স্বাভাবিক কারণে ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।প্যালেস্টাইন ক্রনিকলস ও আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা যখন সৌদি আরবে জড়ো হচ্ছেন, তখন গাজাবাসীরা অবরোধ ও যুদ্ধের কারণে কার্যত এক উন্মুক্ত কারাগারে বন্দি জীবন যাপন করছেন।গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ বিভাগের মহাপরিচালক রামি আবু জানান, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে ফিলিস্তিনের জন্য নির্ধারিত ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্যে প্রায় ৩৮ শতাংশ বরাদ্দ থাকত গাজার জন্য। তবে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে বিগত তিন বছর ধরে গাজার বাসিন্দারা এই পবিত্র দায়িত্ব পালন করতে পারছেন না।প্রতিবেদনে সৌদ হাজ্জাজ নামে গাজার এক নারীর হৃদয়বিদারক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যুদ্ধের আগে পরিবারের সদস্যদের নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি থাকলেও ইসরায়েলি হামলায় তার স্বামী নিহত হন এবং বাড়িটিও ধ্বংস হয়ে যায়। বর্তমানে ইয়ারমৌক স্টেডিয়ামে আশ্রয় নেওয়া এই নারী জানান, তার হজের জন্য জমানো সব অর্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×