হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ২৪ নভেম্বর – গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটি ফিলিস্তিনের স্কুল থেকে শুরু করে বিভিন্ন বেসামরিক লোকের ওপর হামলা চালিয়ে আসছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় গাজায় ৩২২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি তথ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলিদের হামলায় নিহত বেড়ে ১৪ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত একদিনেই ৩২২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ হাজার ৮৫০ জন শিশু রয়েছে। টানা ৪৮ দিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা গাজায় স্থল অভিযান শুরু করেছে।

সরকারি অফিস জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে অন্তত ৭ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এসব লোক ভবন ধসে পাথরের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হামাসের শর্ত মেনে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর আতওায় প্রথম ধাপে চার দিনের বিরতি কার্যকর করা হবে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেবে হামাস।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিন হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম মুক্তি দেওয়া হবে। এভাবে করে চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি এতে আর কোনো বিলম্ব দেখতে পাব না। আমি মনে করি আমরা এখন এমন একপর্যায়ে পৌঁছেছি যেখানে সবকিছু ঠিক আছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৪ নভেম্বর – গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটি ফিলিস্তিনের স্কুল থেকে শুরু করে বিভিন্ন বেসামরিক লোকের ওপর হামলা চালিয়ে আসছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় গাজায় ৩২২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার সরকারি তথ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলিদের হামলায় নিহত বেড়ে ১৪ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত একদিনেই ৩২২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ হাজার ৮৫০ জন শিশু রয়েছে। টানা ৪৮ দিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা গাজায় স্থল অভিযান শুরু করেছে। সরকারি অফিস জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে অন্তত ৭ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এসব লোক ভবন ধসে পাথরের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হামাসের শর্ত মেনে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর আতওায় প্রথম ধাপে চার দিনের বিরতি কার্যকর করা হবে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেবে হামাস। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিন হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম মুক্তি দেওয়া হবে। এভাবে করে চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি এতে আর কোনো বিলম্ব দেখতে পাব না। আমি মনে করি আমরা এখন এমন একপর্যায়ে পৌঁছেছি যেখানে সবকিছু ঠিক আছে। সূত্র: কালবেলাআইএ/ ২৪ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×