হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৮ জুলাই – গাজা উপত্যকায় যুদ্ধের সব নীতি ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। গত ১০ দিনে কমপক্ষে ৮টি স্কুলে হামলা চালানো হয়েছে। এসব স্কুলে আশ্রয় নিয়েছিল হাজার হাজার বাস্তুহারা লোকজন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউেএর প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন বাড়ি-ঘর এবং জাতিসংঘের বিভিন্ন অবকাঠামোতে হামলার ঘটনায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

ইউএনএসসিতে নিযুক্ত ওয়াশিংটনের দূত বলেছেন, কাউন্সিল একটি দাবি করার প্রায় চার মাস পর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি গ্রহণের জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে।

এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম এলাকায় আল-মাওয়াসিতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে অন্তত ৯০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। গত শনিবার (১৩ জুলাই) সেফ জোনটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। অভিযানের নামে সেখানে দফায় দফায় বোমা হামলা চালানো হচ্ছে। গত প্রায় ৯ মাস ধরে গাজার এমন কোনো স্থান এখন বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৭৯৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৯ হাজার ৩৬৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৮ জুলাই – গাজা উপত্যকায় যুদ্ধের সব নীতি ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। গত ১০ দিনে কমপক্ষে ৮টি স্কুলে হামলা চালানো হয়েছে। এসব স্কুলে আশ্রয় নিয়েছিল হাজার হাজার বাস্তুহারা লোকজন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউেএর প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন বাড়ি-ঘর এবং জাতিসংঘের বিভিন্ন অবকাঠামোতে হামলার ঘটনায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে।জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা।ইউএনএসসিতে নিযুক্ত ওয়াশিংটনের দূত বলেছেন, কাউন্সিল একটি দাবি করার প্রায় চার মাস পর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি গ্রহণের জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে।এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম এলাকায় আল-মাওয়াসিতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে অন্তত ৯০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। গত শনিবার (১৩ জুলাই) সেফ জোনটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। অভিযানের নামে সেখানে দফায় দফায় বোমা হামলা চালানো হচ্ছে। গত প্রায় ৯ মাস ধরে গাজার এমন কোনো স্থান এখন বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৭৯৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৯ হাজার ৩৬৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।সূত্র: জাগো নিউজআইএ/ ১৮ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×