হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৩ ডিসেম্বর – যুদ্ধবিরতির পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আরও তীব্রতার সাথে হামলা চালানো শুরু করেছে। এতে ফিলিস্তিনের প্রখ্যাত এক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স’র।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রখ্যাত ওই বিজ্ঞানীর নাম সুফিয়ান তায়েহ।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে বিমান হামলা চালায় তারা। আর এই হামলাতেই বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার নিহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পাশাপাশি তিনি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক।

এদিকে টানা ছয় সপ্তাহ যুদ্ধ চলার পর বন্দী বিনিময় করতে সম্মত হয় উভয় পক্ষ। প্রথমে ৪ দিন এবং পরে দুই দফায় মোট ৩ দিন বাড়িয়ে মোট ৭ দিন সাময়িক যুদ্ধ বিরতি দিয়ে বন্দী বিনিময় করে ইসরায়েল ও হামাস।

এরপর শুক্রবার (১ ডিসেম্বর) থেকেই ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার ৪ শতাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৩ ডিসেম্বর – যুদ্ধবিরতির পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আরও তীব্রতার সাথে হামলা চালানো শুরু করেছে। এতে ফিলিস্তিনের প্রখ্যাত এক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স’র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রখ্যাত ওই বিজ্ঞানীর নাম সুফিয়ান তায়েহ। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে বিমান হামলা চালায় তারা। আর এই হামলাতেই বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার নিহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পাশাপাশি তিনি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক। এদিকে টানা ছয় সপ্তাহ যুদ্ধ চলার পর বন্দী বিনিময় করতে সম্মত হয় উভয় পক্ষ। প্রথমে ৪ দিন এবং পরে দুই দফায় মোট ৩ দিন বাড়িয়ে মোট ৭ দিন সাময়িক যুদ্ধ বিরতি দিয়ে বন্দী বিনিময় করে ইসরায়েল ও হামাস। এরপর শুক্রবার (১ ডিসেম্বর) থেকেই ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার ৪ শতাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৩ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×