হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


গাজীপুর, ০৬ অক্টোবর – গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের রতনপুর এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)। মাঝরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, নিহত এমারত হোসেন শফিপুর বাজারে চালের ব্যবসা করতেন। বাড়িতে বিল্ডিং টিনশেড ঘর ও পুরোনো জীর্ণ মাটির ঘর ছিল। বিল্ডিং ঘরে ছেলে তার পরিবার নিয়ে থাকতো আর মাটির ঘরে তারা স্বামী স্ত্রী বসবাস করতো। বৃহস্পতিবার রাতের খাবার শেষে যে যার মতো ঘুমাতে যায়। রাত ১২টার দিকে শব্দে পেয়ে নিহতের ছেলের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গলে বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়াল ঘর দেখে তিনি আবার ঘুমিয়ে পড়েন। সকাল আটটায় ঘুম থেকে দেখে মাটির ঘরের পেছনে অংশ ধসে পড়েছে। পরে সেখানে চাপা পড়া অবস্থায় তার মা-বাবার মরদেহ উদ্ধার করা হয়। ঘরের পেছনের অংশ ধসে পড়ার রাতে বিষয়টি তারা বুঝতে পারেননি।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।

ইউএনও জানান, স্বামী-স্ত্রী দুজন রাতে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো একসময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে, এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজীপুরে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ০৬ অক্টোবর – গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের রতনপুর এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)। মাঝরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন। নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, নিহত এমারত হোসেন শফিপুর বাজারে চালের ব্যবসা করতেন। বাড়িতে বিল্ডিং টিনশেড ঘর ও পুরোনো জীর্ণ মাটির ঘর ছিল। বিল্ডিং ঘরে ছেলে তার পরিবার নিয়ে থাকতো আর মাটির ঘরে তারা স্বামী স্ত্রী বসবাস করতো। বৃহস্পতিবার রাতের খাবার শেষে যে যার মতো ঘুমাতে যায়। রাত ১২টার দিকে শব্দে পেয়ে নিহতের ছেলের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গলে বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়াল ঘর দেখে তিনি আবার ঘুমিয়ে পড়েন। সকাল আটটায় ঘুম থেকে দেখে মাটির ঘরের পেছনে অংশ ধসে পড়েছে। পরে সেখানে চাপা পড়া অবস্থায় তার মা-বাবার মরদেহ উদ্ধার করা হয়। ঘরের পেছনের অংশ ধসে পড়ার রাতে বিষয়টি তারা বুঝতে পারেননি। কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে। ইউএনও জানান, স্বামী-স্ত্রী দুজন রাতে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো একসময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে, এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×