হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


জর্জটাউন, ২২ মে – লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে কীভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। শিশুরা যাতে সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেটা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট আরও জানান, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের শগহরটিতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে।

দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা মাত্র ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এ উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে তেলের এ বিশাল মজুত বিরাট ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ মে ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জর্জটাউন, ২২ মে – লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে কীভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। শিশুরা যাতে সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেটা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট আরও জানান, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের শগহরটিতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে। দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা মাত্র ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এ উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে তেলের এ বিশাল মজুত বিরাট ভূমিকা রাখবে বলে মনে করা হয়। সূত্র: জাগো নিউজআইএ/ ২২ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×