হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুম সংক্রান্ত অধ্যাদেশের নীতিগত অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন


ঢাকা, ২৮ আগস্ট – বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গুম সংক্রান্ত অধ্যাদেশটি উত্থাপনের পর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটার ওপর আরও আলোচনা হবে। আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”

তিনি জানান, গত বছরের ২৯ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্যা প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিজএপিয়ারেন্স’-এ বাংলাদেশ যুক্ত হওয়ার পর সংবিধানে সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করতে এ খসড়া প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রেস সচিবের ভাষায়, “এ বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামত ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস (ব্লাস্ট), হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের মতামত এবং আইন মন্ত্রণালয়ের আয়োজিত দুটি মতবিনিময় সভা থেকে পাওয়া পরামর্শ বিবেচনায় নিয়ে খসড়াটি পরিমার্জন করা হয়েছে।”

খসড়ায় গুমকে সজ্ঞায়িত করে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। গোপন আটককেন্দ্র স্থাপন ও ব্যবহারকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত।

তদুপরি, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য বিশেষ তহবিল গঠন এবং তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার প্রস্তাবও করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুম সংক্রান্ত অধ্যাদেশের নীতিগত অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুম সংক্রান্ত অধ্যাদেশের নীতিগত অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ আগস্ট – বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গুম সংক্রান্ত অধ্যাদেশটি উত্থাপনের পর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটার ওপর আরও আলোচনা হবে। আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”তিনি জানান, গত বছরের ২৯ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্যা প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিজএপিয়ারেন্স’-এ বাংলাদেশ যুক্ত হওয়ার পর সংবিধানে সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করতে এ খসড়া প্রস্তুত করা হয়েছে।প্রেস সচিবের ভাষায়, “এ বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামত ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস (ব্লাস্ট), হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের মতামত এবং আইন মন্ত্রণালয়ের আয়োজিত দুটি মতবিনিময় সভা থেকে পাওয়া পরামর্শ বিবেচনায় নিয়ে খসড়াটি পরিমার্জন করা হয়েছে।”খসড়ায় গুমকে সজ্ঞায়িত করে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। গোপন আটককেন্দ্র স্থাপন ও ব্যবহারকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত।তদুপরি, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য বিশেষ তহবিল গঠন এবং তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার প্রস্তাবও করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×