হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন


ঢাকা, ০১ আগস্ট – রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন।

গ্রেপ্তারের নাম জানে আলম অপু। গ্রেপ্তার অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে চাঁদাবাজির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ আগস্ট – রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন।গ্রেপ্তারের নাম জানে আলম অপু। গ্রেপ্তার অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে চাঁদাবাজির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×