গোপালগঞ্জ, ২৯ জানুয়ারি – গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারকের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার আকস্মিকতায় আদালত পাড়া ও আশপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছেন।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬
- ঈদুল আজহার দিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- পবিত্র শাবান মাসের ফজিলত ও ইবাদত




মন্তব্য করুন