হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোয়েন্দা সন্দেহে ১৫ রুশ কর্মকর্তাকে বহিষ্কার করলো নরওয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


অসলো, ১৩ এপ্রিল – রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, কূটনৈতিক অবস্থানের আড়ালে তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। খবর আলজাজিরা।

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গোয়েন্দা সন্দেহে ১৫ রুশ কর্মকর্তাকে বহিষ্কার করলো নরওয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোয়েন্দা সন্দেহে ১৫ রুশ কর্মকর্তাকে বহিষ্কার করলো নরওয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] অসলো, ১৩ এপ্রিল – রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, কূটনৈতিক অবস্থানের আড়ালে তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। খবর আলজাজিরা। এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। সূত্র: যুগান্তরআইএ/ ১৩ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×