হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ আগস্ট ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে ছড়াখালের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরিফ ওই এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের ছেলে। বিকাল আনুমানিক তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি।

তিনি স্থানীয় সূত্রে বরাত দিয়ে জানান, গতকাল রোববার দুপুর বারোটার দিকে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বিল লাগোয়া ছড়াখালের পানিতে পড়ে যায়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বেশ কিছুক্ষণ পর বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির পাশের ছড়াখাল থেকে উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই ( উপপরিদর্শক) মো. সিরাজুদ্দৌলা বলেন , সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনী প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে ছড়াখালের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরিফ ওই এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের ছেলে। বিকাল আনুমানিক তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি। তিনি স্থানীয় সূত্রে বরাত দিয়ে জানান, গতকাল রোববার দুপুর বারোটার দিকে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বিল লাগোয়া ছড়াখালের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির পাশের ছড়াখাল থেকে উদ্ধার করে। চকরিয়া থানার এসআই ( উপপরিদর্শক) মো. সিরাজুদ্দৌলা বলেন , সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনী প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×