হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় জমি বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত, ঘাতক গ্রেফতার, ৫ পুলিশ আহত

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ভাতিজা আলী আহমদের ঘুষিতে চাচা মোহাম্মদ কালু (৮০) নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে।

নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভাতিজা আলী আহমদ গং-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে একটি বৈঠকে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ বৃদ্ধ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

হাসপাতালে বৃদ্ধ মোহাম্মদ কালু মারা যাওয়ার খবর শুনে এলাকাবাসি ও নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে ঘাতক ভাতিজা আলী আহমদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে চকরিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে জনরোষের কবল থেকে উদ্ধার করে। এসময় পুলিশের পাঁচ সদস্য ও ঘাতক ভাতিজা আলী আহমদ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
তৌহিদুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় জমি বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত, ঘাতক গ্রেফতার, ৫ পুলিশ আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় জমি বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত, ঘাতক গ্রেফতার, ৫ পুলিশ আহত

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ভাতিজা আলী আহমদের ঘুষিতে চাচা মোহাম্মদ কালু (৮০) নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভাতিজা আলী আহমদ গং-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে একটি বৈঠকে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ বৃদ্ধ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে বৃদ্ধ মোহাম্মদ কালু মারা যাওয়ার খবর শুনে এলাকাবাসি ও নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে ঘাতক ভাতিজা আলী আহমদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে চকরিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে জনরোষের কবল থেকে উদ্ধার করে। এসময় পুলিশের পাঁচ সদস্য ও ঘাতক ভাতিজা আলী আহমদ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×