হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া অপহণের ১১ ঘন্টা পর অপহৃত ভিকটিম উদ্ধারঃ দুই অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে জিন্মি রেখে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী। সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম কুতুব উদ্দিন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করার মুহূর্তে ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশের একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এসময় তা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন।
এ বিষয়টি স্ত্রী কুতুর উদ্দিনের ভাইকে জানানোর পর তিনি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে অপহরণকারী চক্রের সদস্যদের বিকাশের দোকানে আসতে বলে। এসময় তারা দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার ও তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া অপহণের ১১ ঘন্টা পর অপহৃত ভিকটিম উদ্ধারঃ দুই অপহরণকারী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া অপহণের ১১ ঘন্টা পর অপহৃত ভিকটিম উদ্ধারঃ দুই অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে জিন্মি রেখে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী। সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম কুতুব উদ্দিন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করার মুহূর্তে ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশের একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এসময় তা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন। এ বিষয়টি স্ত্রী কুতুর উদ্দিনের ভাইকে জানানোর পর তিনি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে অপহরণকারী চক্রের সদস্যদের বিকাশের দোকানে আসতে বলে। এসময় তারা দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার ও তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×