জাতীয় পাটি (এরশাদ) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো:দিদারুল হক দিদার দলীয় পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি নিজেই গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
দিদারুল ইসলাম দিদার বলেন, আমি দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন জাতীয়পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এই মুহুর্তে ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মে নিয়োজিত থাকার কারণে দলীয় কর্মকাণ্ডে ঠিক মতো সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় পাটি কৈয়ারবিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদবিসহ দলীয় সকল কর্মকাণ্ড থেকে নিজেই অব্যাহতি নিলাম।
তিনি বলেন, অদ্য ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি থেকে আমি জাতীয় পাটির কৈয়ারবিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদে আর দায়িত্ব নেই। ##




মন্তব্য করুন