হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া কোরক বিদ্যাপীঠের অপহৃত শিশু ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের
৫ম শ্রেণীতে পড়ুয়া শিশু ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকালে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়া শরনার্থী ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিশু ছাত্রীকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

উদ্ধার হওয়া শিশু ছাত্রী মিম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার সাইফুল ইসলামের মেয়ে। বাসার পাশে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে লেখাপড়া করছেন শিশু মিম।

ভিকটিম শিশুর বাবা সাইফুল ইসলাম বুধবার রাতে চকরিয়া থানায় বলেন, সবুজবাগ এলাকায় বাসায় আমাকে মেয়েকে প্রাইভেট পড়াতো গৃহ শিক্ষক। মঙ্গলবার বিকালে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইল ফোনে আমার মেয়েকে জিন্মি করে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে একপর্যায়ে তাঁর দেওয়া একটি বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাই।
এরপর ওই বিকাশ মোবাইল নাম্বারের সুত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ টিম বুধবার বিকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশু মিমকে উদ্ধার করে। তবে ওইসময় অপহরণকারী পালিয়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অপহৃত শিশু ছাত্রী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত দশটার দিকে ভিকটিম ওই শিশুকে চকরিয়া থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান পুনরায় শুরু হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া কোরক বিদ্যাপীঠের অপহৃত শিশু ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া কোরক বিদ্যাপীঠের অপহৃত শিশু ছাত্রীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া শিশু ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকালে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়া শরনার্থী ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিশু ছাত্রীকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। উদ্ধার হওয়া শিশু ছাত্রী মিম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার সাইফুল ইসলামের মেয়ে। বাসার পাশে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে লেখাপড়া করছেন শিশু মিম। ভিকটিম শিশুর বাবা সাইফুল ইসলাম বুধবার রাতে চকরিয়া থানায় বলেন, সবুজবাগ এলাকায় বাসায় আমাকে মেয়েকে প্রাইভেট পড়াতো গৃহ শিক্ষক। মঙ্গলবার বিকালে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইল ফোনে আমার মেয়েকে জিন্মি করে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে একপর্যায়ে তাঁর দেওয়া একটি বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ মোবাইল নাম্বারের সুত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ টিম বুধবার বিকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশু মিমকে উদ্ধার করে। তবে ওইসময় অপহরণকারী পালিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অপহৃত শিশু ছাত্রী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত দশটার দিকে ভিকটিম ওই শিশুকে চকরিয়া থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান পুনরায় শুরু হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×