হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া মাতামুহুরীতে বানবাসি মানুষের মাঝে ২০ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি দেবে জনস্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

টানা ছয়দিনের অবিরাম ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার চার লাখ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই। এখন বানের পানিতে ভাসছে পুরো জনপদ।

এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস তথা টিউবওয়েল গুলো তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে বেশিরভাগ এলাকায় বানবাসি মানুষ দুঃখকষ্টে খাবার জোগাড় করতে পারলেও সুপেয় পানি নিয়ে নিদারুণ সংকটে পড়েছে।

এ অবস্থায় চকরিয়া মাতামুহুরী উপজেলার বানবাসি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির সুব্যবস্থা করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া উপজেলা কার্যালয়।

এরই অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে বন্যাদুর্গত এলাকা ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন বিশ্বাস প্রমুখ।

জানতে চাইলে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আল আমিন বিশ্বাস বলেন, এই মুহূর্তে বানবাসি মানুষ বিশুদ্ধ খাবার পানি সংকটে রয়েছে। তাই এবিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত এলাকায় সুপেয় পানি বিতরণের পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার থেকে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকপর্যায়ে ২০ হাজার লিটার পানি দেওয়া হবে।

দূর্যোগ পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বিতরণ কার্যক্রম বাড়তে পারে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া মাতামুহুরীতে বানবাসি মানুষের মাঝে ২০ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি দেবে জনস্বাস্থ্য অধিদপ্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া মাতামুহুরীতে বানবাসি মানুষের মাঝে ২০ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি দেবে জনস্বাস্থ্য অধিদপ্তর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
টানা ছয়দিনের অবিরাম ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার চার লাখ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই। এখন বানের পানিতে ভাসছে পুরো জনপদ। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস তথা টিউবওয়েল গুলো তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে বেশিরভাগ এলাকায় বানবাসি মানুষ দুঃখকষ্টে খাবার জোগাড় করতে পারলেও সুপেয় পানি নিয়ে নিদারুণ সংকটে পড়েছে। এ অবস্থায় চকরিয়া মাতামুহুরী উপজেলার বানবাসি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির সুব্যবস্থা করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া উপজেলা কার্যালয়। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে বন্যাদুর্গত এলাকা ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন বিশ্বাস প্রমুখ। জানতে চাইলে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আল আমিন বিশ্বাস বলেন, এই মুহূর্তে বানবাসি মানুষ বিশুদ্ধ খাবার পানি সংকটে রয়েছে। তাই এবিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত এলাকায় সুপেয় পানি বিতরণের পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, শুক্রবার থেকে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকপর্যায়ে ২০ হাজার লিটার পানি দেওয়া হবে। দূর্যোগ পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বিতরণ কার্যক্রম বাড়তে পারে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×