হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিযায় মহাসড়কে ডাকাতের হাতে মোটর সাইকেল আরোহী খুনের ঘটনায় তিন ডাকাত গ্রেফতার, ওসি আহত

এম.জিয়াবুল হক,চকরিয়া::

এম.জিয়াবুল হক,চকরিয়া::

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ফলোআপ ঃ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন ডাকাত হুমায়ুন কবির

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় রশি টেনে ডাকাতির সময় মোটর সাইকেল আরোহী মাহমুদুল হক নামের এক যুবক খুনের ঘটনায় অবশেষে মামলার এজাহারনামীয় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডাকাতদের ধরতে অভিযান চালাতে গিয়ে একপর্যায়ে গুরুতর আহত হয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মোটর সাইকেল আরোহী যুবক মাহমুদউল্লাহ নিহতের ঘটনায় তাঁর পিতা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নবী হোসেন বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর চকরিয়া থানায় তিনজনের নাম উল্লেখপূর্বক ৪ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।
এরপর শনিবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ ডাকাতিতে নেতৃত্ব দেওয়া হুমায়ূন কবির নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে ।
‎রোববার ২১ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃত হুমায়ুন কবির চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এতে আসামি হুমায়ুন ডাকাতির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা আদালতের বিচারক আনোয়ারুল কবির এর কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গ্রেফতারকৃত ‎হুমায়ুন কবির লামা উপজেলার ৩নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে।

রোববার দুপুরে আসামি হুমায়ুন কবির কতৃক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার পরপর চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের ধরতে অভিযান শুরু করে করেন। একপর্যায়ে পুলিশ লামার ইয়াংছা এলাকায় ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইনকে ঘিরে ফেললে ওইসময় তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওসিসহ সঙ্গীয় পুলিশ টিম ধাওয়া করে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধাওয়া দিতে গিয়ে পড়ে গুরুতর আহত হন ওসি তৌহিদুল আনোয়ার।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

‎এর আগে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিহত মাহমুদুল হকসহ কক্সবাজারের উখিয়ার তিনজন ও ইদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সাজেক যাচ্ছিলেন।
রাত ১২ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় পৌঁছলে রশি টেনে ২টি মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে কুপিয়ে আহত করে মোটরসাইকেল, মানিব্যাগসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় একদল ডাকাত।
পরে আহতদের মধ্যে মাহমুদুল হক মারা যায়। অপর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত যুবক চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মোটর সাইকেল আরোহী খুনের মামলায় এজাহারনামীয় আসামি হুমায়র কবিরকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আসামি হুমায়ুন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকালে লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিযায় মহাসড়কে ডাকাতের হাতে মোটর সাইকেল আরোহী খুনের ঘটনায় তিন ডাকাত গ্রেফতার, ওসি আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিযায় মহাসড়কে ডাকাতের হাতে মোটর সাইকেল আরোহী খুনের ঘটনায় তিন ডাকাত গ্রেফতার, ওসি আহত

প্রতিবেদক: এম.জিয়াবুল হক,চকরিয়া:: | প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
Print Image
ফলোআপ ঃ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন ডাকাত হুমায়ুন কবির কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় রশি টেনে ডাকাতির সময় মোটর সাইকেল আরোহী মাহমুদুল হক নামের এক যুবক খুনের ঘটনায় অবশেষে মামলার এজাহারনামীয় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডাকাতদের ধরতে অভিযান চালাতে গিয়ে একপর্যায়ে গুরুতর আহত হয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানিয়েছে, মোটর সাইকেল আরোহী যুবক মাহমুদউল্লাহ নিহতের ঘটনায় তাঁর পিতা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নবী হোসেন বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর চকরিয়া থানায় তিনজনের নাম উল্লেখপূর্বক ৪ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন। এরপর শনিবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ ডাকাতিতে নেতৃত্ব দেওয়া হুমায়ূন কবির নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে । ‎রোববার ২১ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃত হুমায়ুন কবির চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এতে আসামি হুমায়ুন ডাকাতির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা আদালতের বিচারক আনোয়ারুল কবির এর কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার। গ্রেফতারকৃত ‎হুমায়ুন কবির লামা উপজেলার ৩নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে। রোববার দুপুরে আসামি হুমায়ুন কবির কতৃক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার পরপর চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের ধরতে অভিযান শুরু করে করেন। একপর্যায়ে পুলিশ লামার ইয়াংছা এলাকায় ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইনকে ঘিরে ফেললে ওইসময় তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওসিসহ সঙ্গীয় পুলিশ টিম ধাওয়া করে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধাওয়া দিতে গিয়ে পড়ে গুরুতর আহত হন ওসি তৌহিদুল আনোয়ার। ‎এর আগে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিহত মাহমুদুল হকসহ কক্সবাজারের উখিয়ার তিনজন ও ইদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সাজেক যাচ্ছিলেন। রাত ১২ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় পৌঁছলে রশি টেনে ২টি মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে কুপিয়ে আহত করে মোটরসাইকেল, মানিব্যাগসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় একদল ডাকাত। পরে আহতদের মধ্যে মাহমুদুল হক মারা যায়। অপর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত যুবক চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। ‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মোটর সাইকেল আরোহী খুনের মামলায় এজাহারনামীয় আসামি হুমায়র কবিরকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আসামি হুমায়ুন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকালে লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×