হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আপিল বিভাগেও বাতিল আ.লীগ প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (১৩ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

শুনানি চলাকালে প্রার্থিতা ফিরে পেতে একের পর এক যুক্তি তুলে ধরছিলেন সালাউদ্দিনের আইনজীবী। এক পর্যায়ে তার আইনজীবী আপিল বিভাগকে বলেন, ‘বিশ্ববাসীর জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সালাউদ্দিনকে এই সুযোগটুকু দেওয়া প্রয়োজন।’ এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনিও বক্তৃতাবাজি শুরু করলেন।’

আপিল বিভাগ আরও বলেন, আপনার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলবে কি না সেটা অর্থঋণ আদালত সিদ্ধান্ত নেবে। আপনারা পরের দিনই হাইকোর্টে চলে আসলেন। হাইকোর্টের তো এ ক্ষমতা নেই।

সর্বোচ্চ আদালত বলেন, মামলা ফাইল করেছেন ২০১৬ সালে; ২০২৩ সালে এসে মনে হলো এমন একটা দরখাস্ত করা উচিত। পরে আপিল বিভাগ ঋণ খেলাপি হওয়ায় সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে দেন। এর ফলে আর নির্বাচন করতে পারবেন না এই নৌকার প্রার্থী।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এর আগে, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের লালদীঘি শাখা থেকে ফিস প্রিজারভারস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহউদ্দিন আহমদসহ অন্য পরিচালকরা প্রায় অর্ধশত কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যা পরবর্তীতে খেলাপি হয়।

এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাহউদ্দিন আহমদ এখনো সেই ঋণের একজন জামিনদার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী সালাহ উদ্দিন আহমদ একজন ঋণখেলাপি ছিলেন।

এদিকে কক্সবাজার-১ আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ। তাঁরা হলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবং জাফর আলমের ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আপিল বিভাগেও বাতিল আ.লীগ প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আপিল বিভাগেও বাতিল আ.লীগ প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (১৩ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানি চলাকালে প্রার্থিতা ফিরে পেতে একের পর এক যুক্তি তুলে ধরছিলেন সালাউদ্দিনের আইনজীবী। এক পর্যায়ে তার আইনজীবী আপিল বিভাগকে বলেন, ‘বিশ্ববাসীর জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সালাউদ্দিনকে এই সুযোগটুকু দেওয়া প্রয়োজন।’ এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনিও বক্তৃতাবাজি শুরু করলেন।’ আপিল বিভাগ আরও বলেন, আপনার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলবে কি না সেটা অর্থঋণ আদালত সিদ্ধান্ত নেবে। আপনারা পরের দিনই হাইকোর্টে চলে আসলেন। হাইকোর্টের তো এ ক্ষমতা নেই। সর্বোচ্চ আদালত বলেন, মামলা ফাইল করেছেন ২০১৬ সালে; ২০২৩ সালে এসে মনে হলো এমন একটা দরখাস্ত করা উচিত। পরে আপিল বিভাগ ঋণ খেলাপি হওয়ায় সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে দেন। এর ফলে আর নির্বাচন করতে পারবেন না এই নৌকার প্রার্থী। এর আগে, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের লালদীঘি শাখা থেকে ফিস প্রিজারভারস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহউদ্দিন আহমদসহ অন্য পরিচালকরা প্রায় অর্ধশত কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যা পরবর্তীতে খেলাপি হয়। এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাহউদ্দিন আহমদ এখনো সেই ঋণের একজন জামিনদার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী সালাহ উদ্দিন আহমদ একজন ঋণখেলাপি ছিলেন। এদিকে কক্সবাজার-১ আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ। তাঁরা হলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবং জাফর আলমের ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×