হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ইতোপূর্বে অগ্নিকাণ্ডের ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত মোট ২৪ গরীব পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা তুলে দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার বলেন, গতমাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পুড়ে যাওয়া ১৩টি পরিবার, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ৯টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ওইসময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার ও শীতের কম্বল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে চকরিয়া উপজেলা পরিষদের অধীনে সরকারি বরাদ্দে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১লাথ ৪৪ হাজার টাকা অর্থ সহায়তা হিসেবে বিতরণ করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ইতোপূর্বে অগ্নিকাণ্ডের ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত মোট ২৪ গরীব পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা তুলে দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার বলেন, গতমাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পুড়ে যাওয়া ১৩টি পরিবার, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ৯টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওইসময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার ও শীতের কম্বল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে চকরিয়া উপজেলা পরিষদের অধীনে সরকারি বরাদ্দে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১লাথ ৪৪ হাজার টাকা অর্থ সহায়তা হিসেবে বিতরণ করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×