হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ভিডিও ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের এইচএসসিতে পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলার এক নম্বর আসামি

শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের শওকত ওসমান এর ছেলে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মে মাসে কলেজ থেকে ফেরার পথে সহযোগী দুবৃর্ত্তদের সহায়তায় ওই ছাত্রীকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে বখাটে শাহরিয়ার। এ ঘটনায় ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নেন। ওইসময় খবর পেয়ে বখাটে শাহরিয়ার হৃদয়ের পরিবার ‘মামলা করলে গুলি করে মেরে ফেলার’ হুমকি দেয়। এতে ভয়ে চুপ হয়ে যায় ছাত্রীর পরিবার।

আরও পড়ুন

জলবায়ু মোকাবেলায় বড় সাফল্য: গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে ওই ছাত্রীকে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে গেলে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এরপর পুলিশের একাধিক দল অভিযানে নেমে বৃহস্পতিবার রাতে ধর্ষক শাহরিয়ার হৃদয়কে গ্রেপ্তার করে।

স্থানীয়রা বলছেন, শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় একটি বখাটে চক্র পরিচালিত হয়। চক্রটি পার্কে ঘুরতে যাওয়া নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ভিডিও ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ভিডিও ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের এইচএসসিতে পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলার এক নম্বর আসামি শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের শওকত ওসমান এর ছেলে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানা পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মে মাসে কলেজ থেকে ফেরার পথে সহযোগী দুবৃর্ত্তদের সহায়তায় ওই ছাত্রীকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে বখাটে শাহরিয়ার। এ ঘটনায় ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নেন। ওইসময় খবর পেয়ে বখাটে শাহরিয়ার হৃদয়ের পরিবার ‘মামলা করলে গুলি করে মেরে ফেলার’ হুমকি দেয়। এতে ভয়ে চুপ হয়ে যায় ছাত্রীর পরিবার। স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে ওই ছাত্রীকে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে গেলে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এরপর পুলিশের একাধিক দল অভিযানে নেমে বৃহস্পতিবার রাতে ধর্ষক শাহরিয়ার হৃদয়কে গ্রেপ্তার করে। স্থানীয়রা বলছেন, শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় একটি বখাটে চক্র পরিচালিত হয়। চক্রটি পার্কে ঘুরতে যাওয়া নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×