হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় জেলফেরত আসামিকে খুনের ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ভুট্টো অবশেষে গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালীর আলোচিত আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামী জেল ফেরত আবদুর রহমানকে বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। তবে মামলাটি রুজু হবার একদিন আগেই পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেওয়া মুল কিলার অন্য একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন ভুট্টোকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
আগেরদিন বুধবার দুপুরে উপজেলার মালুমঘাট রিজার্ভ পাড়া সংলগ্ন রেললাইন এলাকা থেকে জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার খুনি আসামি ভুট্টোকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করে পুলিশ। পরে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মার্চ) ইফতারের আগমুহুর্তে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের অদূরে মসজিদ এর পাশে একটি হোটেলে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রহমান। এসময় ৭-৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত সেখানে হানা দিয়ে টানাহেছঁড়া করে পাশের রিজার্ভ বনাঞ্চলের ভেতরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাঘাত করে আবদুর রহমানকে খুন করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবদুর রহমানের লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত
আবদুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানিয়েছে, নিহত আবদুর রহমান একবছর আগে ডুমখালী এলাকায় সংগঠিত আমির হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। সম্প্রতি সময়ে জামিন নিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে ফিরছিলেন আবদুর রহমান।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এদিকে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ টিমের সদস্যরা খুনের ঘটনার ২ দিনের মধ্যে হত্যাকান্ডে অংশ নেওয়া মুল কিলার মোহাম্মদ হোসেন ভুট্টোকে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত খুনি ভুট্টো অন্য একটি হত্যা মামলার একমাত্র আসামি। ওই মামলায় আদালত কতৃক ইতোমধ্যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামিনে এসে সেই থেকে পলাতক ছিলেন খুনি আসামি ভুট্টো। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় জেলফেরত আসামিকে খুনের ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ভুট্টো অবশেষে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় জেলফেরত আসামিকে খুনের ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ভুট্টো অবশেষে গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালীর আলোচিত আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামী জেল ফেরত আবদুর রহমানকে বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। তবে মামলাটি রুজু হবার একদিন আগেই পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেওয়া মুল কিলার অন্য একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন ভুট্টোকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। আগেরদিন বুধবার দুপুরে উপজেলার মালুমঘাট রিজার্ভ পাড়া সংলগ্ন রেললাইন এলাকা থেকে জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার খুনি আসামি ভুট্টোকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করে পুলিশ। পরে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মার্চ) ইফতারের আগমুহুর্তে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের অদূরে মসজিদ এর পাশে একটি হোটেলে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রহমান। এসময় ৭-৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত সেখানে হানা দিয়ে টানাহেছঁড়া করে পাশের রিজার্ভ বনাঞ্চলের ভেতরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাঘাত করে আবদুর রহমানকে খুন করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবদুর রহমানের লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আবদুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। এলাকাবাসী জানিয়েছে, নিহত আবদুর রহমান একবছর আগে ডুমখালী এলাকায় সংগঠিত আমির হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। সম্প্রতি সময়ে জামিন নিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে ফিরছিলেন আবদুর রহমান। এদিকে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ টিমের সদস্যরা খুনের ঘটনার ২ দিনের মধ্যে হত্যাকান্ডে অংশ নেওয়া মুল কিলার মোহাম্মদ হোসেন ভুট্টোকে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত খুনি ভুট্টো অন্য একটি হত্যা মামলার একমাত্র আসামি। ওই মামলায় আদালত কতৃক ইতোমধ্যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামিনে এসে সেই থেকে পলাতক ছিলেন খুনি আসামি ভুট্টো। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×