হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ফিল্মি স্টাইলে টমটম ইজিবাইক গাড়ি গতিরোধ করে মোহাম্মদ ফোরকান (৩৭) নামের এক প্রবাসীকে অপহরণের চেষ্টা চালিয়ে বেদড়ক পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। ওইসময় তাঁর কাছ থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকা ও মোবাইল ফোন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে চকরিয়া বদরখালী সড়কের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লম্বা রাস্তার উপর থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, রাতে ওই প্রবাসিকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরনকারীরা তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সাহারবিলের রামপুর স্টেশন এলাকায় সড়কে ব্যারিকেট দেন বিক্ষুব্ধ জনতা। ওইসময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে অপহরনকারীরা তাদের ব্যবহৃত কালো রং এর টি.আর.এক্স মাইক্রোবাস (রেজি: ঢাকা-মেট্রো-চ-১১-৬৪৯৩) গাড়িটি পুনরায় ঘুরিয়ে নিয়ে বদরখালীর দিকে রওনা দেয়।
এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা গাড়িটির পেছন থেকে ধাওয়া করলে কিছুদুর সামনে গিয়ে চোয়ারফাড়ি বাজারের পুরাতন রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যায় অপহরনকারী দুবৃর্ত্তরা। পরে চকরিয়া থানার এসআই সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের ফেলে যাওয়া গাড়িটি জব্দ করে।
ঘটনার পর আহত দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত প্রবাসি মোহাম্মদ ফোরকান উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালী পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। অপর আহত ওয়াহেদুল ইসলাম সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।

এ ঘটনায় গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে অপহরণ চেষ্টার শিকার প্রবাসি ফোরকানের পিতা জয়নাল আবেদীন (৬০) বাদি হয়ে চকরিয়া থানায় ৬ জন অজ্ঞাতনামা অপহরনকারীর বিরুদ্ধে একটি এজাহার জমা দিয়েছেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

এজাহারে বাদি জয়নাল আবেদীন বলেন, আমার ছেলে মো: ফোরকান দুবাই প্রবাসে এসি মেস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রায় ২মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর চিরিঙ্গা থেকে একটি টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে নয়টার দিকে বর্ণিত ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাতনামা ৬জন দুবৃর্ত্ত পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে একটি টিআর.এক্স মাইক্রোবাস গাড়িতে করে এসে আমার ছেলের টমটম গাড়ীর সামনে গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা আমার ছেলের নাম ফোরকান কি-না, দুইটি বিয়ে করেছে কি না জিজ্ঞাসা করে। এ অবস্থায় অপহরনকারীরা টমটম গাড়ি থেকে টানা-হেঁছড়া করে নামিয়ে আমার ছেলেক জোরপূর্বক তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছিল। এরমধ্যেই তাঁরা গাড়ির ভেতরে আমার ছেলের ডান চোখের ভ্রুতে ধারালো ছুরি দিয়ে ও তাদের হাতে থাকা বন্দুকের বাট দিয়ে আমার ছেলের বুকে, পিটে, কোমরে ও সর্বশরীরে উপর্যপুরি আঘাত করে।

বাদি এজাহারে আরও বলেন, ঘটনার একপর্যায়ে অপহরনকারীরা আমার ছেলের কাছে থাকা নগদ ৭৫হাজার টাকা ও দুবাইর ৫৫০ দেরহাম (বাংলার ১৮ হাজার ৭০০ টাকা) এবং ১৮ হাজার টাকা দামের ব্যবহৃত ১টি রেডমি স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। গাড়ির ভেতরে আমার ছেলে “বাঁচাও-বাঁচাও” শোর- চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তা টের পেয়ে অপহরনকারীরা আমার ছেলেকে নিয়ে তাদের গাড়িটি ইলিশিয়া বাজার থেকে পুনরায় পূর্ব দিকে রামপুর ষ্টেশনে পৌঁছে। সেখানে বিক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেট দিয়ে গাড়িটি আটক করার চেষ্টা করে।

এসময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা তাদের ব্যবহৃত গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে ফের সড়কের পশ্চিম দিকে পালিয়ে যায়। এসময় রামপুর স্টেশন এলাকার ওয়াহেদুল ইসলাম নামের এক পথচারীকে স্বজোরে চাপা দেয়। এতে তাঁর ডান পায়ের হাঁটু, কব্জি ও কোমরের হাঁড় ভেঙে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা অপহরনকারী চক্রের পেছনে ধাওয়া করলে একপর্যায়ে তাঁরা গাড়িটি চালিয়ে চোঁয়ারফাড়ি ষ্টেশনের পূর্ব পার্শ্বে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের গাড়িটি জব্দ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।
অপহরনকারী চক্রের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অপহরনকারী চক্রকে ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ফিল্মি স্টাইলে টমটম ইজিবাইক গাড়ি গতিরোধ করে মোহাম্মদ ফোরকান (৩৭) নামের এক প্রবাসীকে অপহরণের চেষ্টা চালিয়ে বেদড়ক পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। ওইসময় তাঁর কাছ থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকা ও মোবাইল ফোন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে চকরিয়া বদরখালী সড়কের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লম্বা রাস্তার উপর থেকে এ অপহরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, রাতে ওই প্রবাসিকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরনকারীরা তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সাহারবিলের রামপুর স্টেশন এলাকায় সড়কে ব্যারিকেট দেন বিক্ষুব্ধ জনতা। ওইসময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে অপহরনকারীরা তাদের ব্যবহৃত কালো রং এর টি.আর.এক্স মাইক্রোবাস (রেজি: ঢাকা-মেট্রো-চ-১১-৬৪৯৩) গাড়িটি পুনরায় ঘুরিয়ে নিয়ে বদরখালীর দিকে রওনা দেয়। এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা গাড়িটির পেছন থেকে ধাওয়া করলে কিছুদুর সামনে গিয়ে চোয়ারফাড়ি বাজারের পুরাতন রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যায় অপহরনকারী দুবৃর্ত্তরা। পরে চকরিয়া থানার এসআই সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের ফেলে যাওয়া গাড়িটি জব্দ করে। ঘটনার পর আহত দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত প্রবাসি মোহাম্মদ ফোরকান উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালী পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। অপর আহত ওয়াহেদুল ইসলাম সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে অপহরণ চেষ্টার শিকার প্রবাসি ফোরকানের পিতা জয়নাল আবেদীন (৬০) বাদি হয়ে চকরিয়া থানায় ৬ জন অজ্ঞাতনামা অপহরনকারীর বিরুদ্ধে একটি এজাহার জমা দিয়েছেন। এজাহারে বাদি জয়নাল আবেদীন বলেন, আমার ছেলে মো: ফোরকান দুবাই প্রবাসে এসি মেস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রায় ২মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর চিরিঙ্গা থেকে একটি টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে নয়টার দিকে বর্ণিত ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাতনামা ৬জন দুবৃর্ত্ত পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে একটি টিআর.এক্স মাইক্রোবাস গাড়িতে করে এসে আমার ছেলের টমটম গাড়ীর সামনে গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা আমার ছেলের নাম ফোরকান কি-না, দুইটি বিয়ে করেছে কি না জিজ্ঞাসা করে। এ অবস্থায় অপহরনকারীরা টমটম গাড়ি থেকে টানা-হেঁছড়া করে নামিয়ে আমার ছেলেক জোরপূর্বক তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছিল। এরমধ্যেই তাঁরা গাড়ির ভেতরে আমার ছেলের ডান চোখের ভ্রুতে ধারালো ছুরি দিয়ে ও তাদের হাতে থাকা বন্দুকের বাট দিয়ে আমার ছেলের বুকে, পিটে, কোমরে ও সর্বশরীরে উপর্যপুরি আঘাত করে। বাদি এজাহারে আরও বলেন, ঘটনার একপর্যায়ে অপহরনকারীরা আমার ছেলের কাছে থাকা নগদ ৭৫হাজার টাকা ও দুবাইর ৫৫০ দেরহাম (বাংলার ১৮ হাজার ৭০০ টাকা) এবং ১৮ হাজার টাকা দামের ব্যবহৃত ১টি রেডমি স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। গাড়ির ভেতরে আমার ছেলে “বাঁচাও-বাঁচাও” শোর- চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তা টের পেয়ে অপহরনকারীরা আমার ছেলেকে নিয়ে তাদের গাড়িটি ইলিশিয়া বাজার থেকে পুনরায় পূর্ব দিকে রামপুর ষ্টেশনে পৌঁছে। সেখানে বিক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেট দিয়ে গাড়িটি আটক করার চেষ্টা করে। এসময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা তাদের ব্যবহৃত গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে ফের সড়কের পশ্চিম দিকে পালিয়ে যায়। এসময় রামপুর স্টেশন এলাকার ওয়াহেদুল ইসলাম নামের এক পথচারীকে স্বজোরে চাপা দেয়। এতে তাঁর ডান পায়ের হাঁটু, কব্জি ও কোমরের হাঁড় ভেঙে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা অপহরনকারী চক্রের পেছনে ধাওয়া করলে একপর্যায়ে তাঁরা গাড়িটি চালিয়ে চোঁয়ারফাড়ি ষ্টেশনের পূর্ব পার্শ্বে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের গাড়িটি জব্দ করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। অপহরনকারী চক্রের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অপহরনকারী চক্রকে ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×