হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাড়ি থেকে ঢেকে নিয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ আগস্ট ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে নদীতে ভাসমান অবস্থায় মোহাম্মদ শাকিল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় লোকজনের মারফতে খবর পেয়ে বদরখালী নৌপুলিশের একটি টিম বদরখালীর ফিশারীঘাট এলাকা সংলগ্ন নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত শাকিল বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মনজুর আলম মাঝির ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) বখতিয়ার উদ্দীন রুবেল। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কতিপয় ব্যক্তি মোবাইল ফোনে শাকিলকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়।
এই অবস্থায় দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসলে পরিবার সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে গিয়ে রাতভর খুঁজাখুঁজি করে। তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির আইসি’র মিজানুর রহমানকে প্রথমে মোখিকভাবে অবগত করেন।

এ অবস্থায় ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানান স্থানীয় ইউপি মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল। পরে চকরিয়া থানার ওসির নির্দেশে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি’ মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে বদরখালী সমুদ্র চ্যানেলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার ৪ টায় বদরখালী দক্ষিণ মাথা ফিশারী ঘাট সংলগ্ন এলাকাস্থ নদী থেকে শাকিলের লাশ উদ্ধার করতে সক্ষম হন।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

নিহতের ভাই মোহাম্মদ খোকন দাবি করেন, আমার ভাই শাকিলকে কতিপয় ব্যক্তি বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। পরে শুনেছি, তাকে চুরির অপবাদ দিয়ে কয়েকজন মিলে হাত-পা বেঁধে বেদড়ক পিটিয়ে হত্যা করে মরদেহ পাশের নদীতে ফেলে চলে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত যুবক শাকিলের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবার থেকে এজাহার পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বাড়ি থেকে ঢেকে নিয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাড়ি থেকে ঢেকে নিয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে নদীতে ভাসমান অবস্থায় মোহাম্মদ শাকিল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় লোকজনের মারফতে খবর পেয়ে বদরখালী নৌপুলিশের একটি টিম বদরখালীর ফিশারীঘাট এলাকা সংলগ্ন নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত শাকিল বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মনজুর আলম মাঝির ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) বখতিয়ার উদ্দীন রুবেল। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কতিপয় ব্যক্তি মোবাইল ফোনে শাকিলকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। এই অবস্থায় দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসলে পরিবার সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে গিয়ে রাতভর খুঁজাখুঁজি করে। তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির আইসি'র মিজানুর রহমানকে প্রথমে মোখিকভাবে অবগত করেন। এ অবস্থায় ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানান স্থানীয় ইউপি মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল। পরে চকরিয়া থানার ওসির নির্দেশে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি' মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে বদরখালী সমুদ্র চ্যানেলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার ৪ টায় বদরখালী দক্ষিণ মাথা ফিশারী ঘাট সংলগ্ন এলাকাস্থ নদী থেকে শাকিলের লাশ উদ্ধার করতে সক্ষম হন। নিহতের ভাই মোহাম্মদ খোকন দাবি করেন, আমার ভাই শাকিলকে কতিপয় ব্যক্তি বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। পরে শুনেছি, তাকে চুরির অপবাদ দিয়ে কয়েকজন মিলে হাত-পা বেঁধে বেদড়ক পিটিয়ে হত্যা করে মরদেহ পাশের নদীতে ফেলে চলে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত যুবক শাকিলের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবার থেকে এজাহার পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×