হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


বামাকো, ২০ ফেব্রুয়ারি – পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

এর আগে গত মাসের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হন। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

মালির খনিগুলো মূলত বিদেশি সংস্থার নিয়ন্ত্রণাধীন। এগুলোর মধ্যে রয়েছে কানাডার ব্যারিক গোল্ড এবং বি ২ গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং, যুক্তরাজ্যের হামিংবার্ড রিসোর্সেস প্রভৃতি। আফ্রিকান দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে এসব সংস্থা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বামাকো, ২০ ফেব্রুয়ারি – পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।এর আগে গত মাসের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হন। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।মালির খনিগুলো মূলত বিদেশি সংস্থার নিয়ন্ত্রণাধীন। এগুলোর মধ্যে রয়েছে কানাডার ব্যারিক গোল্ড এবং বি ২ গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং, যুক্তরাজ্যের হামিংবার্ড রিসোর্সেস প্রভৃতি। আফ্রিকান দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে এসব সংস্থা।সূত্র: জাগো নিউজআইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×