হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া;;

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে দোকানের মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার সাহাব মিয়ার ছেলে।

গতকাল দুপুরে চকরিয়া সরকারি হাসপাতালে তৈয়বের বড় ভাই মিলন বলেন, রোববার সকালে আমাদের বসতভিটা লাগোয়া ইটের তৈরি নতুন দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় তৈয়বের মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ লাইনের একটি তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তবে ধারণা করা হচ্ছে, তৈয়ব ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে নেয়ার পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া;; কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে দোকানের মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার সাহাব মিয়ার ছেলে। গতকাল দুপুরে চকরিয়া সরকারি হাসপাতালে তৈয়বের বড় ভাই মিলন বলেন, রোববার সকালে আমাদের বসতভিটা লাগোয়া ইটের তৈরি নতুন দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় তৈয়বের মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ লাইনের একটি তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, তৈয়ব ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নেয়ার পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×