হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মোবাইলে জুয়া খেলায় বাধা দেয়ায় শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মুবিনুল হক (৩৫) নামের এক শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুবিনুল হক ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সদস্য।
আহত মুবিনুল হক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, গত শনিবার রাতে মাইজপাড়া পূর্ব স্টেশনে স্থানীয় জিয়াবুল হকসহ ৪ জন যুবক মোবাইলে জুয়া খেলছিলেন। এতে মুবিনুল হক বাধা দেন।

এ ঘটনা জিয়াবুল তার বড়ভাই আবদুল হামিদকে বিষয়টি জানায়। পরদিন রবিবার হামিদ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করে মুবিনুলকে শাসায়। পরে সোমবার রাতে মুবিনুল হককে একা পেয়ে হামিদও তার ভাইসহ ২০-৩০ জন লোক জড়ো করে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মুবিনুল হকের পিতা শাহাবউদ্দিন বলেন, আমার ছেলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তার পেটের বাম পাশে হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়।
আমি এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনা জানার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শক করেছি। তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মোবাইলে জুয়া খেলায় বাধা দেয়ায় শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মোবাইলে জুয়া খেলায় বাধা দেয়ায় শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মুবিনুল হক (৩৫) নামের এক শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুবিনুল হক ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সদস্য। আহত মুবিনুল হক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যায়, গত শনিবার রাতে মাইজপাড়া পূর্ব স্টেশনে স্থানীয় জিয়াবুল হকসহ ৪ জন যুবক মোবাইলে জুয়া খেলছিলেন। এতে মুবিনুল হক বাধা দেন। এ ঘটনা জিয়াবুল তার বড়ভাই আবদুল হামিদকে বিষয়টি জানায়। পরদিন রবিবার হামিদ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করে মুবিনুলকে শাসায়। পরে সোমবার রাতে মুবিনুল হককে একা পেয়ে হামিদও তার ভাইসহ ২০-৩০ জন লোক জড়ো করে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। মুবিনুল হকের পিতা শাহাবউদ্দিন বলেন, আমার ছেলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তার পেটের বাম পাশে হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়। আমি এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনা জানার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শক করেছি। তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×