হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় শপথ নিলেন নবনির্বাচিতরা!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ অপরাহ্ন

চকরিয়া উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মোহনা মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যরা জনপ্রতিনিধিরা এ শপথ গ্রহণ করেন।

উপজেলার ৮টি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকলের জন্য শুভ কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি ।
এসময় চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিবিএন

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় শপথ নিলেন নবনির্বাচিতরা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় শপথ নিলেন নবনির্বাচিতরা!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
চকরিয়া উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মোহনা মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যরা জনপ্রতিনিধিরা এ শপথ গ্রহণ করেন। উপজেলার ৮টি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকলের জন্য শুভ কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি । এসময় চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিবিএন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×