হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি সহ আওয়ামী লীগের নেতাকর্মী ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনসহ ২৮৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে থানায়। গতকাল বৃহস্পতিবার মামলাটি রুজু করেছেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে আমির আলী।

গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এনে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি রুজু করা হয়।

মামলায় সাবেক এমপি জাফর আলম ছাড়াও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩৭ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়।

আরও পড়ুন

রামুতে বাসযাত্রীর শরীরে বাঁধা ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গত ৩ নভেম্বর চকরিয়া পালাকাটা রাস্তার মাথাস্থ মহাসড়কে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি সহ আওয়ামী লীগের নেতাকর্মী ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনসহ ২৮৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে থানায়। গতকাল বৃহস্পতিবার মামলাটি রুজু করেছেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে আমির আলী। গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এনে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি রুজু করা হয়। মামলায় সাবেক এমপি জাফর আলম ছাড়াও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩৭ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গত ৩ নভেম্বর চকরিয়া পালাকাটা রাস্তার মাথাস্থ মহাসড়কে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×