হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১০:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

অতীতের ন্যায় চলতি বছরেও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত:হোস্টেল ফুটবল টুর্ণামেন্ট’২০২৩। বিদ্যালয়ের হোস্টলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ রাখতে এই বছরও বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ভাবে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন।

শনিবার (২২জুলাই) বিকাল ৪টায় কোরক বিদ্যাপীঠের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও মাস্টার শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সাংবাদিক এম.মনছুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক শওকত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া কোরক বিদ্যাপীঠের হোস্টেল সুপার মাষ্টার শফিউল আলম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় ফুটবল লীগ পদ্ধতির ন্যায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের
আন্ত:হোস্টেল ফুটবল টূর্ণামেন্টে শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ করা হয়। দল গুলো হচ্ছে, বাকঁখালী, মাতামুহুরী, যমুনা, সুরমা, কর্ণফুলী ও পদ্মা দল। আয়োজিত টুর্নামেন্টে খেলায় সার্বিক তত্বাবধানে রয়েছে হোস্টেলের অফিস সহকারি শহীদুল ইসলাম ও খেলার রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবু নোমান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন মাতামুহুরী দল বনাম বাঁকখালী দল। উদ্বোধনী খেলায় বাঁকখালী দল ১-০ গোলে মাতামুহুরী দলকে হারিয়ে বিজয়ী হন।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১০:১০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: অতীতের ন্যায় চলতি বছরেও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত:হোস্টেল ফুটবল টুর্ণামেন্ট'২০২৩। বিদ্যালয়ের হোস্টলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ রাখতে এই বছরও বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ভাবে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন। শনিবার (২২জুলাই) বিকাল ৪টায় কোরক বিদ্যাপীঠের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও মাস্টার শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সাংবাদিক এম.মনছুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক শওকত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া কোরক বিদ্যাপীঠের হোস্টেল সুপার মাষ্টার শফিউল আলম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় ফুটবল লীগ পদ্ধতির ন্যায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের আন্ত:হোস্টেল ফুটবল টূর্ণামেন্টে শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ করা হয়। দল গুলো হচ্ছে, বাকঁখালী, মাতামুহুরী, যমুনা, সুরমা, কর্ণফুলী ও পদ্মা দল। আয়োজিত টুর্নামেন্টে খেলায় সার্বিক তত্বাবধানে রয়েছে হোস্টেলের অফিস সহকারি শহীদুল ইসলাম ও খেলার রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবু নোমান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন মাতামুহুরী দল বনাম বাঁকখালী দল। উদ্বোধনী খেলায় বাঁকখালী দল ১-০ গোলে মাতামুহুরী দলকে হারিয়ে বিজয়ী হন।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×