হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ০৪ মার্চ – চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার ইওচিয়া ইউনিয়নের চাঁনখোলা এলাকায় রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে আসে। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে মারা যায়। এ ঘটনায় ডাকাতের গুলিতে পাঁচজন আহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি বলেও মন্তব্য করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।

এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নিরাপত্তা বাহিনী আমাকে জানিয়েছে- ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীরা মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে ডাকাতদের উপস্থিতি ঘোষণা করে। এতে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। আমি এখন সেখানে যাচ্ছি এবং পরে বিস্তারিত জানাতে পারব বলেও মন্তব্য করে তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৪ মার্চ – চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার ইওচিয়া ইউনিয়নের চাঁনখোলা এলাকায় রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে আসে। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে মারা যায়। এ ঘটনায় ডাকাতের গুলিতে পাঁচজন আহত হয়।তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি বলেও মন্তব্য করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নিরাপত্তা বাহিনী আমাকে জানিয়েছে- ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীরা মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে ডাকাতদের উপস্থিতি ঘোষণা করে। এতে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। আমি এখন সেখানে যাচ্ছি এবং পরে বিস্তারিত জানাতে পারব বলেও মন্তব্য করে তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×