হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু সমিতি

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামস্থ রামু সমিতির উপদেষ্টা ও কার্য্য নির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ।

সভায় রামু সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য ও সাধারণ সদস্য হালনাগাদকরণ, মাসিক সভা ও তহবিল বৃদ্ধি এবং রামুবাসীর সম্মিলন ২০২৬ আয়োজন সম্পর্কিত আলোচ্য বিষয়ে বক্তৃতা করেন, রামু সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ও উপ-ভূমি সংস্কার কমিশনার, চট্টগ্রাম (উপ-সচিব) ড. বদিউল আলম পাভেল, চট্টগ্রাম পরমানু শক্তি কমিশন পরিচালক ড. শাহাদত হোসেন, কাদেনা স্পোর্টসওয়্যার পরিচালক ও রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ, দৈনিক আমাদের সময়’ চট্টগ্রাম ব্যুরো চিফ ও রামু সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ, খিজারীয়ান ৮৬’র সদস্য সাংবাদিক মো. গিয়াস উদ্দিন বাদল, সংস্কৃতি কর্মী ও রামু সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, এড. আবু ঈসা, রেলওয়ে কর্মকর্তা মো. রফিক উল্লাহ, ব্যাংক কর্মকর্তা কাজল বড়ুয়া, পিপলু বড়ুয়া কমল, রামু স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ নছিবুল আলম, ইয়াং ওয়ান মানব সম্পদ ব্যবস্থাপক ও রামু সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজল সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার হেলাল সাদেক, ব্যবসায়ী রেজাউল করিম রেজা, বেসরকারি কর্মকর্তা সাইফুল্লাহ, রামু সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী রুবেল ও সাইদুল আলম চৌধুরী প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামে অধ্যয়নরত রামু উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর এক লক্ষ টাকা স্কলারশিপ ঘোষনা করা হয়। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রামু সমিতি, চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা আয়োজন, নতুন ভাবে আজীবন সদস্য ও সাধারণ সদস্য হালনাগাদ অব্যাহত রাখা, বাৎসরিক কর্ম পরিকল্পনা নির্ধারণ, সমিতির তহবিল বৃদ্ধিকরণ, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখে রামু সমিতি, চট্টগ্রামের পরবর্তী সভা আহ্বান ও আগামী নভেম্বর মাসে রামু সমিতি, চট্টগ্রামের উদ্যোগে একটি মিনি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন, ২০২৬ সালের ১৫ জানুয়ারীর মধ্যে চট্টগ্রামস্থ রামুবাসীর সম্মিলন আয়োজন এবং প্রতিবছরের মতো এইবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য রামু সমিতি, চট্টগ্রামের উদ্যোগে বাস সার্ভিসের ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় তাৎক্ষনিক ভাবে রামুর একজন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়তায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তাৎক্ষণিক অনুদান প্রদানে সহায়তা করেন, ড. বদিউল আলম পাভেল, ড. শাহাদত হোসেন, আবদুল মাজেদ ও রেজাউল করিম রেজা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

রামু সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ সদস্য ও কার্য্য নির্বাহী পরিষদ সদস্যদের প্রস্তাব অনুসারে রামু উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থী এবং চট্টগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে রামু সমিতি, চট্টগ্রাম অগ্রাধিকার ভূমিকা রাখবে বলে সভায় ঘোষনা করেন, রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ।

এ ছাড়া সভায় রামু সমিতি চট্টগ্রামের সিনিয়র সদস্য রেজাউল করিম রেজা ‘এসএসসি ৯৩ ব্যাচ’ কর্তৃক পরিচালিত বৃদ্ধাশ্রম সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন এবং রামু সমিতি চট্টগ্রামের কর্মকর্তাদের বৃদ্ধাশ্রম পরিদর্শন করার অনুরোধ জানান। রামুর প্রবীণ কোন মানুষকে বৃদ্ধাশ্রমে দেয়ার থাকলে, প্রস্তাব জানানোর জন্য রামু সমিতি সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু সমিতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু সমিতি

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামস্থ রামু সমিতির উপদেষ্টা ও কার্য্য নির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ। সভায় রামু সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য ও সাধারণ সদস্য হালনাগাদকরণ, মাসিক সভা ও তহবিল বৃদ্ধি এবং রামুবাসীর সম্মিলন ২০২৬ আয়োজন সম্পর্কিত আলোচ্য বিষয়ে বক্তৃতা করেন, রামু সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ও উপ-ভূমি সংস্কার কমিশনার, চট্টগ্রাম (উপ-সচিব) ড. বদিউল আলম পাভেল, চট্টগ্রাম পরমানু শক্তি কমিশন পরিচালক ড. শাহাদত হোসেন, কাদেনা স্পোর্টসওয়্যার পরিচালক ও রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ, দৈনিক আমাদের সময়' চট্টগ্রাম ব্যুরো চিফ ও রামু সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ, খিজারীয়ান ৮৬'র সদস্য সাংবাদিক মো. গিয়াস উদ্দিন বাদল, সংস্কৃতি কর্মী ও রামু সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, এড. আবু ঈসা, রেলওয়ে কর্মকর্তা মো. রফিক উল্লাহ, ব্যাংক কর্মকর্তা কাজল বড়ুয়া, পিপলু বড়ুয়া কমল, রামু স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ নছিবুল আলম, ইয়াং ওয়ান মানব সম্পদ ব্যবস্থাপক ও রামু সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজল সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার হেলাল সাদেক, ব্যবসায়ী রেজাউল করিম রেজা, বেসরকারি কর্মকর্তা সাইফুল্লাহ, রামু সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী রুবেল ও সাইদুল আলম চৌধুরী প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ'র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামে অধ্যয়নরত রামু উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর এক লক্ষ টাকা স্কলারশিপ ঘোষনা করা হয়। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রামু সমিতি, চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা আয়োজন, নতুন ভাবে আজীবন সদস্য ও সাধারণ সদস্য হালনাগাদ অব্যাহত রাখা, বাৎসরিক কর্ম পরিকল্পনা নির্ধারণ, সমিতির তহবিল বৃদ্ধিকরণ, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখে রামু সমিতি, চট্টগ্রামের পরবর্তী সভা আহ্বান ও আগামী নভেম্বর মাসে রামু সমিতি, চট্টগ্রামের উদ্যোগে একটি মিনি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন, ২০২৬ সালের ১৫ জানুয়ারীর মধ্যে চট্টগ্রামস্থ রামুবাসীর সম্মিলন আয়োজন এবং প্রতিবছরের মতো এইবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য রামু সমিতি, চট্টগ্রামের উদ্যোগে বাস সার্ভিসের ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় তাৎক্ষনিক ভাবে রামুর একজন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়তায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তাৎক্ষণিক অনুদান প্রদানে সহায়তা করেন, ড. বদিউল আলম পাভেল, ড. শাহাদত হোসেন, আবদুল মাজেদ ও রেজাউল করিম রেজা। রামু সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ সদস্য ও কার্য্য নির্বাহী পরিষদ সদস্যদের প্রস্তাব অনুসারে রামু উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থী এবং চট্টগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে রামু সমিতি, চট্টগ্রাম অগ্রাধিকার ভূমিকা রাখবে বলে সভায় ঘোষনা করেন, রামু সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল মাজেদ। এ ছাড়া সভায় রামু সমিতি চট্টগ্রামের সিনিয়র সদস্য রেজাউল করিম রেজা 'এসএসসি ৯৩ ব্যাচ' কর্তৃক পরিচালিত বৃদ্ধাশ্রম সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন এবং রামু সমিতি চট্টগ্রামের কর্মকর্তাদের বৃদ্ধাশ্রম পরিদর্শন করার অনুরোধ জানান। রামুর প্রবীণ কোন মানুষকে বৃদ্ধাশ্রমে দেয়ার থাকলে, প্রস্তাব জানানোর জন্য রামু সমিতি সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×