হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ৩১ আগস্ট – স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১০ জন।

রোববার (৩১ আগস্ট) রাতে চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন এসব তথ্য জানান।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

তিনি বলেন, গতকাল থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ১০ জন।

আহতদের বিষয়ে ডা. ফারহানা ইয়াসমিন বলেন, অধিকাংশরই শরীর ছিলে গেছে, কেটে গেছে এবং শরীরে গভীর ক্ষতও ছিল। স্ক্রিনের নিচে ব্লাড জমে কালো হয়ে গেছে- এ ধরনের শিক্ষার্থীও ছিল। মোট কথা ছোট-বড় সব ধরনের ক্ষতই ছিল। শিক্ষার্থীদের কপাল, মাথা, শরীরে ক্ষত ছিল।

গুরুতর আহতদের বিষয়ে তিনি বলেন, একটি ছেলেকে দেখলাম এক হাতে গভীর ক্ষত। ফিনকি দিয়ে রক্ষ বের হচ্ছিল। তার পেটে ও মাথায়ও ক্ষত ছিল। আমি দুপুর ২টার পর আর এমন গুরুতর রোগী দেখিনি। তবে শিফটের আগে কিছু রোগী এমন ছিল।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৩১ আগস্ট – স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১০ জন।রোববার (৩১ আগস্ট) রাতে চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন এসব তথ্য জানান।তিনি বলেন, গতকাল থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ১০ জন।আহতদের বিষয়ে ডা. ফারহানা ইয়াসমিন বলেন, অধিকাংশরই শরীর ছিলে গেছে, কেটে গেছে এবং শরীরে গভীর ক্ষতও ছিল। স্ক্রিনের নিচে ব্লাড জমে কালো হয়ে গেছে- এ ধরনের শিক্ষার্থীও ছিল। মোট কথা ছোট-বড় সব ধরনের ক্ষতই ছিল। শিক্ষার্থীদের কপাল, মাথা, শরীরে ক্ষত ছিল।গুরুতর আহতদের বিষয়ে তিনি বলেন, একটি ছেলেকে দেখলাম এক হাতে গভীর ক্ষত। ফিনকি দিয়ে রক্ষ বের হচ্ছিল। তার পেটে ও মাথায়ও ক্ষত ছিল। আমি দুপুর ২টার পর আর এমন গুরুতর রোগী দেখিনি। তবে শিফটের আগে কিছু রোগী এমন ছিল।এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×