নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর – চলতি বছরের অন্যতম উল্লেখযোগ্য ছিল ভারতীয়দের হাত-পা বেঁধে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে।
তবে ভারতীয়দের ফেরত পাঠানোর দিকে সবচেয়ে এগিয়ে আছে সৌদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটার বরাতে শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালে ৮১টি দেশ থেকে ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়ছে। এরমধ্যে সৌদি থেকে পাঠানো হয়েছে সর্বোচ্চ ১১ হাজার জনকে।
অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে ৩ হাজার ৮০০ ভারতীয়কে। যাদের বেশিরভাগ সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এই সংখ্যাটি গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
এছাড়া মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবঙ কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ওপর সবচেয়ে বেশি ধরপাকড় চালানো হয়েছে ওয়াশিংটন ডিসিতে। শুধুমাত্র সেখান থেকেই ৩ হাজার ৪১৪ জনকে ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে দেশটির প্রশাসন। আর হোস্টন থেকে পাঠানো হয়েছে ২৩৪ জনকে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন