হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাটোরে প্রাইভেট কার থামিয়ে গাড়ির ভেতরেই চালককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন


নাটোর, ০৮ আগস্ট – নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে গোপালপুর রেলগেটের দিকে যাওয়ার পথে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে সাইদুরের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে প্রাইভেটকার থেকে বের হয়ে জনসমাগম এলাকায় আসার চেষ্টা করেন তিনি। কিন্তু গাড়ি থেকে নামার পরই তার মৃত্যু হয়। পরে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, গাড়ির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া গাড়ির কাগজপত্র যাচাই করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।‌ সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাটোরে প্রাইভেট কার থামিয়ে গাড়ির ভেতরেই চালককে ছুরিকাঘাতে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাটোরে প্রাইভেট কার থামিয়ে গাড়ির ভেতরেই চালককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাটোর, ০৮ আগস্ট – নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে গোপালপুর রেলগেটের দিকে যাওয়ার পথে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে সাইদুরের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে প্রাইভেটকার থেকে বের হয়ে জনসমাগম এলাকায় আসার চেষ্টা করেন তিনি। কিন্তু গাড়ি থেকে নামার পরই তার মৃত্যু হয়। পরে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, গাড়ির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া গাড়ির কাগজপত্র যাচাই করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।তিনি আরও বলেন, প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।‌ সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×