হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি মাসে একদিন ‘ব্যবস্থা’ করলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ। ঐচ্ছিক ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির সময়টা কাটাতে পারবেন পরিবারের সঙ্গে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। এ ছুটি নিতে হলে বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ অক্টোবর শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি। আগামী ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। এদিন সরকারি কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এর আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। ১৯ অক্টোবর রবিবার ১ দিনের ছুটি নিলে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি

. হিন্দু ধর্মাবলম্বীরা ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

. খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

. বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।

ছুটি নিতে যা করতে হবে

. ছুটিটি অবশ্যই বাৎসরিক ছুটির তালিকায় নির্ধারিত ধর্মীয় পর্বের অন্তর্ভুক্ত হতে হবে।

. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

. সাধারণ বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

কে এই ছুটি পাবেন

এই ছুটি কেবলমাত্র সেই হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় শ্যামা পূজার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।

যারা এখনো অনুমোদন নেননি, তারা চাইলে এখনই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই টানা ছুটির আনন্দ উপভোগের প্রস্তুতি নিতে পারেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি মাসে একদিন ‘ব্যবস্থা’ করলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি মাসে একদিন ‘ব্যবস্থা’ করলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ। ঐচ্ছিক ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির সময়টা কাটাতে পারবেন পরিবারের সঙ্গে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। এ ছুটি নিতে হলে বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।২০ অক্টোবর শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি। আগামী ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। এদিন সরকারি কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।এর আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। ১৯ অক্টোবর রবিবার ১ দিনের ছুটি নিলে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি. হিন্দু ধর্মাবলম্বীরা ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।. খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।. বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।ছুটি নিতে যা করতে হবে. ছুটিটি অবশ্যই বাৎসরিক ছুটির তালিকায় নির্ধারিত ধর্মীয় পর্বের অন্তর্ভুক্ত হতে হবে।. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।. সাধারণ বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।কে এই ছুটি পাবেনএই ছুটি কেবলমাত্র সেই হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় শ্যামা পূজার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।যারা এখনো অনুমোদন নেননি, তারা চাইলে এখনই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই টানা ছুটির আনন্দ উপভোগের প্রস্তুতি নিতে পারেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×