হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ, তিনজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন


টাঙ্গাইল, ১৫ জানুয়ারি – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে এক কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

আরও পড়ুন

পোশাক খাতে গভীর ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন: গুজবে কান না দিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, বুধবার ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের এক ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসটিতে আরও দুইজন যাত্রী ছিলেন। ওই দুই যাত্রী নেমে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা কলেজছাত্রীকে জোর করে বাসে আটকে রাখে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিওও ধারণ করা হয় বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনা জানা যায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ, তিনজন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ, তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ১৫ জানুয়ারি – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে এক কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, বুধবার ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের এক ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসটিতে আরও দুইজন যাত্রী ছিলেন। ওই দুই যাত্রী নেমে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা কলেজছাত্রীকে জোর করে বাসে আটকে রাখে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিওও ধারণ করা হয় বলে জানান তিনি।ওসি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনা জানা যায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×