হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চারপাশ থেকে আগুন লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন


ঢাকা, ২২ ডিসেম্বর – দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা বলেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি বলেন, ‘যখন সংবাদকর্মীরা কাজ করছিলেন, তখন পত্রিকা অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এ গোষ্ঠীর লক্ষ্য স্পষ্ট হয়েছে—যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, তাদের চারপাশ থেকে আগুন লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যা করা।’

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত যৌথ প্রতিবাদ সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন নূরুল কবীর।

হামলা ও অগ্নিসংযোগের সময় সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকেও হেনস্তা করা হয়। সভায় এ ঘটনারও তীব্র প্রতিবাদ জানানো হয়। যৌথ প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে কারওয়ান বাজার এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদক পরিষদের সভাপতি আরও বলেন, মানুষকে দেখানো প্রয়োজন, রাষ্ট্রকে দেখানো প্রয়োজন, অগণতান্ত্রিক শক্তিগুলোকে দেখানো প্রয়োজন—গণতন্ত্রের বিকাশ ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল মানুষ, সব পেশার মানুষ সংঘবদ্ধ।

বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা শুধু সংবাদকর্মীদের দায়িত্ব নয়— এটি পুরো সমাজব্যবস্থার দায় বলেও মন্তব্য করেন নূরুল কবীর।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চারপাশ থেকে আগুন লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চারপাশ থেকে আগুন লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ডিসেম্বর – দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা বলেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘যখন সংবাদকর্মীরা কাজ করছিলেন, তখন পত্রিকা অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এ গোষ্ঠীর লক্ষ্য স্পষ্ট হয়েছে—যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, তাদের চারপাশ থেকে আগুন লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যা করা।’দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত যৌথ প্রতিবাদ সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন নূরুল কবীর।হামলা ও অগ্নিসংযোগের সময় সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকেও হেনস্তা করা হয়। সভায় এ ঘটনারও তীব্র প্রতিবাদ জানানো হয়। যৌথ প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে কারওয়ান বাজার এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সম্পাদক পরিষদের সভাপতি আরও বলেন, মানুষকে দেখানো প্রয়োজন, রাষ্ট্রকে দেখানো প্রয়োজন, অগণতান্ত্রিক শক্তিগুলোকে দেখানো প্রয়োজন—গণতন্ত্রের বিকাশ ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল মানুষ, সব পেশার মানুষ সংঘবদ্ধ।বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা শুধু সংবাদকর্মীদের দায়িত্ব নয়— এটি পুরো সমাজব্যবস্থার দায় বলেও মন্তব্য করেন নূরুল কবীর।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×