হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা মোদি সরকারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ৩১ অক্টোবর – বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ও পিস টিভির প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেবে আশা প্রকাশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরের আগে এমনটিই জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

জাকির নায়েকের সম্ভাব্য এই সফর নিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, নয়াদিল্লির প্রত্যাশা, বাংলাদেশ নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে।

তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যে দেশেই যান না কেন, ওই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ও আমাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।

এদিকে, নায়েকের বাংলাদেশ সফরের আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, তার প্রথম অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার সংগঠনগুলোর কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করে।

২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান হামলার পর শেখ হাসিনার সরকার বাংলাদেশে জাকির নায়েকের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। সেসময় ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল, হামলায় জড়িত কয়েকজন তরুণ নায়েকের বক্তব্যে প্রভাবিত ছিল।

তবে গত বছর হাসিনা সরকারের পতনের পর আলোচিত এই ইসলামিক বক্তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা মোদি সরকারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা মোদি সরকারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩১ অক্টোবর – বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ও পিস টিভির প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেবে আশা প্রকাশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরের আগে এমনটিই জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।জাকির নায়েকের সম্ভাব্য এই সফর নিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, নয়াদিল্লির প্রত্যাশা, বাংলাদেশ নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে।তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যে দেশেই যান না কেন, ওই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ও আমাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।এদিকে, নায়েকের বাংলাদেশ সফরের আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, তার প্রথম অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হবে।মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার সংগঠনগুলোর কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করে।২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান হামলার পর শেখ হাসিনার সরকার বাংলাদেশে জাকির নায়েকের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। সেসময় ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল, হামলায় জড়িত কয়েকজন তরুণ নায়েকের বক্তব্যে প্রভাবিত ছিল।তবে গত বছর হাসিনা সরকারের পতনের পর আলোচিত এই ইসলামিক বক্তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ৩১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×