হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভ্লাদিমির পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


মস্কো, ২৪ জুন – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াগনার সেনারা দক্ষিণাঞ্চলের রোস্তোভে অঞ্চলের সেনা সদর দপ্তর দখল করেছে। সেখানেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

আরও পড়ুন

ইসরায়েলে ঐতিহাসিক নির্বাচন: নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে প্রবাসীদের অভাবনীয় ‘ভোট বিপ্লব’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দখলকৃত সদর দপ্তরে বিচরণ করছেন ওয়াগনার সেনারা।

এক ভিডিও বার্তায় প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা এই রোস্তোভ শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে— যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

তিনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দু’জন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভ্লাদিমির পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভ্লাদিমির পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৪ জুন – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াগনার সেনারা দক্ষিণাঞ্চলের রোস্তোভে অঞ্চলের সেনা সদর দপ্তর দখল করেছে। সেখানেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দখলকৃত সদর দপ্তরে বিচরণ করছেন ওয়াগনার সেনারা। এক ভিডিও বার্তায় প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা এই রোস্তোভ শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে— যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন। তিনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দু’জন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৪ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×