হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


টোকিও, ০১ জানুয়ারি – জাপানে মাত্র ৯০ মিনিটের মধ্যে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে, যেগুলোর মাত্রা ছিল ৪ অথবা তার বেশি। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।

জানা গেছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে এরই মধ্যে মধ্য জাপানের সাড়ে ৩৩ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগর তীরবর্তী তৈয়ামা, ইশিকাওয়া ও নিগাতা অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

এদিকে, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া কেন্দ্রস্থলের নিকবর্তী একাধিক প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ইশিকাওয়া মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে জানা যায়, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটি দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে।

ভূমিকম্পের কারণে ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে নোটো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিগাতা ও তোমায়া প্রিফেকচারেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে গত মাসের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের হাচিজোজিমা দ্বীপে ৪০ সেন্টিমিটার বা ১ দশমিক ৩ ফুট উচ্চার সুনামি ঢেউ আঘাত হানে। দ্বীপটি জাপানের রাজধানী টোকিও থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণে।

এছাড়া গত আগস্টে জাপানের হোক্কাইদো শহরে ৬ মাত্রার একটি ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে।

২০১১ সালের শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ০১ জানুয়ারি – জাপানে মাত্র ৯০ মিনিটের মধ্যে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে, যেগুলোর মাত্রা ছিল ৪ অথবা তার বেশি। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। জানা গেছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে এরই মধ্যে মধ্য জাপানের সাড়ে ৩৩ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগর তীরবর্তী তৈয়ামা, ইশিকাওয়া ও নিগাতা অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া কেন্দ্রস্থলের নিকবর্তী একাধিক প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ইশিকাওয়া মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে জানা যায়, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটি দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পের কারণে ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে নোটো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিগাতা ও তোমায়া প্রিফেকচারেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর আগে গত মাসের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের হাচিজোজিমা দ্বীপে ৪০ সেন্টিমিটার বা ১ দশমিক ৩ ফুট উচ্চার সুনামি ঢেউ আঘাত হানে। দ্বীপটি জাপানের রাজধানী টোকিও থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণে। এছাড়া গত আগস্টে জাপানের হোক্কাইদো শহরে ৬ মাত্রার একটি ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। ২০১১ সালের শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া। সূত্র: জাগো নিউজআইএ/ ০১ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×