হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


মস্কো, ২৮ মার্চ – জাপান সাগরে পূর্বনির্ধারিত লক্ষ্যে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, প্রশান্ত মহাসাগরীয় বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে সরাসরি আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখছে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এর মধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

পি-২৭০ মস্কিত হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি রুশ কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের ওপর দিয়ে উড়েছে। এই উড্ডয়নকে ‘পরিকল্পিত ফ্লাইট’ হিসেবে উল্লেখ করেছে মস্কো।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৮ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৮ মার্চ – জাপান সাগরে পূর্বনির্ধারিত লক্ষ্যে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, প্রশান্ত মহাসাগরীয় বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে সরাসরি আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখছে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এর মধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে। পি-২৭০ মস্কিত হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি রুশ কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের ওপর দিয়ে উড়েছে। এই উড্ডয়নকে ‘পরিকল্পিত ফ্লাইট’ হিসেবে উল্লেখ করেছে মস্কো। সূত্র: দেশ রূপান্তর আইএ/ ২৮ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×