হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র— এমন মন্তব্য করেছেন ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক। কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে দেওয়া ওই বক্তব্যের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, অডিওতে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেতে পারে। এই বাস্তবতায় জামায়াতের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, দলটি অতীতে একাধিকবার— সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে— নিষিদ্ধ হয়েছিল।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাভিত্তিক ওই কূটনীতিক বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।” এ সময় তিনি ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন অনুষ্ঠানে আনার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করেন এবং জানতে চান তারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন কি না।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলেও বাংলাদেশে শরীয়াহ আইন চালু করবে না। তবে যদি শরীয়াহ আইন কার্যকর করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে সতর্ক করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের অর্থনীতি বড় অংশে পোশাক রপ্তানিনির্ভর; শরীয়াহ আইন কার্যকর হলে সেই খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

কূটনীতিকটি জানান, যুক্তরাষ্ট্র শুধু জামায়াত নয়— হেফাজতে ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজনে আমরা ফোন করে স্পষ্ট বার্তা দিতে পারি।”

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তার মতে, ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গেও মন্তব্য করেছেন ওই কূটনীতিক। তিনি বলেন, আদালত পুরোপুরি নিরপেক্ষ না হলেও হাসিনাকে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে ‘জিনিয়াস’ সিদ্ধান্ত ছিল।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র— এমন মন্তব্য করেছেন ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক। কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে দেওয়া ওই বক্তব্যের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।প্রতিবেদনে বলা হয়, অডিওতে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেতে পারে। এই বাস্তবতায় জামায়াতের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, দলটি অতীতে একাধিকবার— সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে— নিষিদ্ধ হয়েছিল।ঢাকাভিত্তিক ওই কূটনীতিক বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।” এ সময় তিনি ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন অনুষ্ঠানে আনার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করেন এবং জানতে চান তারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন কি না।তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলেও বাংলাদেশে শরীয়াহ আইন চালু করবে না। তবে যদি শরীয়াহ আইন কার্যকর করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে সতর্ক করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের অর্থনীতি বড় অংশে পোশাক রপ্তানিনির্ভর; শরীয়াহ আইন কার্যকর হলে সেই খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে।কূটনীতিকটি জানান, যুক্তরাষ্ট্র শুধু জামায়াত নয়— হেফাজতে ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজনে আমরা ফোন করে স্পষ্ট বার্তা দিতে পারি।”আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তার মতে, ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গেও মন্তব্য করেছেন ওই কূটনীতিক। তিনি বলেন, আদালত পুরোপুরি নিরপেক্ষ না হলেও হাসিনাকে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে ‘জিনিয়াস’ সিদ্ধান্ত ছিল।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×